1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
  • প্রকাশে সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২০২ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজি মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎রোববার দুপুর আড়াইটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি রেস্তোরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য পদেও রয়েছেন।
‎
‎পুলিশ জানায়, রোববার দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি রেস্তোরায় অবস্থান করছিলেন জিয়াউল হাসান স্বপন । তার অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
‎
‎পুলিশ জানায়, জিয়াউল হাসান স্বপন পেশায় একজন আইনজীবী। তিনি সাবেক বিএনপি নেতা পরিচয়ে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও বিএনপি নেতাকর্মীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামি করে আদায় করতেন মোটা অংকের টাকা । স্বপনের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা হত্যার চেষ্টা মামলায় (৩৩৬নং) আসামি হিসেবে তার নাম রয়েছে।
‎
‎টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, অভিযুক্ত বিএনপি নেতার বিরুদ্ধে থানায় চারটি চাঁদাবাজির মামলা রয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর