1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

টংগীতে তিন সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত
গাজীপুর মহানগরের টঙ্গী টিএণ্ডটি মাঠে বুধবার  বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে তিন সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্থানীয় বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
গাজীপুর মহানগর ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক টঙ্গী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহীন, মহানগর যুবদলের আহ্বায়ক এজিএস সাজেদুল ইসলাম, বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, স্বেচ্ছাসেবক দল নেতা রাতুল ভূইয়া, বিএনপি নেতা আলী আহমেদ টুকু, মাহবুবুল আলম, শ্রমিক নেতা মোসলেম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রাকিব উদ্দিন সরকার বক্তব্যে বলেন, শেখ হাসিনার পুতুল সরকার আমাদেরকে ভারতের সেবাদাসে পরিণত করেছি।  ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লব সংঘটিত না হলে বাংলাদেশ ভারতের পেটে চলে যেত। আজকে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র নিয়ে আমরা হাজির হতে পারতাম না।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর