1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঝালকাঠি-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে ক্ষোভ তৃণমূল নেতাদের 

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ঝালকাঠি-২ (নলছিটি–ঝালকাঠি সদর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ইলেন ভূট্টোর নাম ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

তৃণমূলের দাবি, দীর্ঘদিন মাঠে অনুপস্থিত এবং স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকা একজনকে সম্ভাব্য প্রার্থী ঘোষণায় তারা হতাশ ও বিস্মিত।

স্থানীয় সূত্রে জানা যায়, দলের ঘোষিত প্রাথমিক তালিকায় ইলেন ভূট্টোর নাম আসার পর থেকেই ঝালকাঠি ও নলছিটি উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ও অনানুষ্ঠানিক আলোচনায় প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। তাদের অভিযোগ, ইলেন ভূট্টো গত ১৬–১৭ বছর এলাকায় সক্রিয় ছিলেন না, অংশ নেননি কোনো দলীয় কর্মসূচিতে এবং স্থানীয় সংগঠনের সঙ্গে তার যোগাযোগও ছিল না।

একাধিক নেতা অভিযোগ করেন, রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকা সত্ত্বেও কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা তৃণমূলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের প্রতি অবিচার। তারা দাবি করছেন, দলে যেসব নেতা বিগত বছরগুলোতে মামলা–হামলার শিকার হয়ে সংগঠন টিকিয়ে রেখেছেন, তাদের উপেক্ষা করে বহিরাগত কাউকে মনোনয়ন দিলে তা দলের ভোটব্যাংকে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাদের অভিযোগ, ইলেন ভূট্টো ২০০৮ সালের জাতীয় নির্বাচনের সময় ভোট গণনা শেষ হওয়ার আগেই এলাকা ত্যাগ করেছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ আমলে তিনি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থেকে নিরাপদ জীবনযাপন করেছেন। এছাড়া তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা বা হামলার রেকর্ড নেই বলেও দাবি স্থানীয়দের।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দলীয় একটি সূত্র জানায়, প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন এখনো নির্ধারিত হয়নি, তৃণমূলের মতামত বিবেচনায় নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর