1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জ্বালানি সেক্টরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিশেষ  ট্রাইবুনালে বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায়  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত
বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ ও জ্বলানি সেক্টরে দূর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিশেষ ট্রাইবুনালে বিচার ও ৬ দফা দাবিতে 
ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জেলা কমিটির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোঃ জামাল, সদস্য সচিব এডভোকেট মোঃ নাসির মিয়া, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি আবদুন নূর, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা উদিচীর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন,বিগত শেখ হাসিনার সকারের সময় একটি চক্র নিজেদের ফায়দা লুটার জন্য জাতীয় সংস্থা বাপেক্সকে দুর্বল করে রেখেছিল। বাংলাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধশালী দেশ হওয়া সত্বেও দেশের খনিজ সম্পদকে কাজে না লাগিয়ে জ্বালানি খাতে পরনির্ভরশীল করে রাখা হয়। মূলত জ্বালানি খাত থেকে শেখ হাসিনার চামচারা লক্ষ কোটি টাকা লুটপাট করার জন্যই কালো আইন তৈরী করে পরনির্ভরশীলতা কায়েম করে রেখেছিল।
বক্তারা বিগত ১৭ বছরে জ্বালানি খাতে যে লুটপাট হয়েছে স্বাধীন কমিশন গঠন করে সকল লুটপাটের তথ্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর