1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জুলাই শহীদদের স্মরণে নওগাঁয় ‘বৃক্ষ’ রোপণ

সাহেব আলী, নওগাঁ :
  • প্রকাশে সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পঠিত

এক শহীদ, এক বৃক্ষ’ স্লোগানে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে নওগাঁয় ৯জন শহীদের নামে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৯ জুলাই সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের বাইপাস সড়কের পশ্চিম প্রান্তে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলামসহ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, জুলাই অভ্যুত্থানে নওগাঁর ৯জন শহীদ হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়। প্রতিটি গাছের সঙ্গে থাকবে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া থাকবে। পাশাপাশি ফলকের সঙ্গে থাকবে একটি কিউআর কোড। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানজিম ফজলে রাব্বি আরমান মমিনসহ অন্যান্যরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর