1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জুলাই অভ্যুত্থান স্মরণে-নাসিরনগরে ওলামা দলের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুলাই-আগষ্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে আলোচনা সভা  ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নাসিরনগর উপজেলা শাখার  উদ্যোগে  স্থানীয়  সরকারি ডিগ্রি কলেজ গেইট সংলগ্ন চেয়ারম্যান মার্কেট চত্বরে  এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম.এ.হান্নান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল নাসিরনগর উপজেলা শাখার সভাপতি   মাওলানা মাজহারুল করীমের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ উল্লাহ আশরাফীর সঞ্চালনায় সভায়  বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী।
সভায় জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান শহীদ ও আহতদের স্মরণে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন  কুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ  নজরুল ইসলাম, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপি সভাপতি  সৈয়দ মোঃ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক, ফান্দাউক ইউনিয়ন বিএনপি সভাপতি  সফিকুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তিতন ফকির, চাতলপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি  সোহরাব খাঁ, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক ও নেতৃবৃন্দ।
পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাজহারুল করীম।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর