1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জিলাপিতে নিষিদ্ধ রং ব্যবহারে জরিমানা।

বিডি টাইমস ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২১৬ বার পঠিত

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে খাবারে নিষিদ্ধ ঘোষিত রং ব্যবহারের অভিযোগে এক দোকানিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি বাজারের আরেকটি দোকানে পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা শাখার অভিযানে এ জরিমানা করা হয়। ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন জায়গায় আজ তদারকি অভিযান চালানো হয়।

পবিত্র রমজান উপলক্ষে ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই ধারাবাহিকতায় রমজানে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা কার্যালয়।

সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবারের অভিযানে খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ ঘোষিত রং মিশ্রণ করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদোত্তীর্ণে তারিখ ও মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সিবাজারের ফুড গার্ডেনকে ১৫ হাজার টাকা, পারভেজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজারের সহকারী পরিচালক।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর