1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মানবকল্যাণমূলক কর্মসূচি 

মোরেলগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশে সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১২১ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলার নতুন থানা সংলগ্ন মীম কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির, শিক্ষা বিষয়ক সম্পাদক, ও জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (ভিসি)অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. কাজী মনিরুজ্জামান মনির বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দল কেন্দ্রীয় কমিটির সিরিয়ার যুগ্ন আহবায়ক।

বিশেষ অতিথি ছিলেন মোঃ মনিরুল হক ফরাজী, বাগেরহাট জেলা বিএনপি নেতা এবং অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আল-আজাদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, এবং বিএনপি নেতা মোঃ গিয়াস উদ্দিন তালুকদার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল আউয়াল হাওলাদার, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। উপজেলা যুবদল সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ এর সঞ্চালমায় বক্তব্য রাখেন উপজেলা ও পৌর জাতীয়তাবাদী দল ও তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর