1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশে সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত

সাদপন্থিদের সব কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও তৌহিদী জনতা।

শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে সংগঠনটির শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।

তার আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী।

সমাবেশে বক্তারা বলেন, টঙ্গীর ইজতেমা মাঠে বারবার হামলাকারী ‘পথভ্রষ্ট সাদপন্থি’দের সব কর্মকাণ্ড নিষিদ্ধ এবং টঙ্গী হত্যাকাণ্ডে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত গ্রেপ্তার ও বিচার করতে হবে। টঙ্গী ইজতেমার মাঠে হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। বাংলার জমিন থেকে সাদপন্থিদের নিষিদ্ধ করতে হবে।

তারা আরও বলেন, একটা ইজতেমা হবে। সাদপন্থিদের ইজতেমা করতে দেওয়া হবে না। দুইটা ইজতেমা হবে না। সাদপন্থিদের তাবলিগ করতে দেওয়া হবে না। খুন করে তারা জামিন পেয়ে যায়। তারা প্রকাশ্যে খুন করল, তারা প্রকাশ্যে জামিন পেয়ে যায়। তাদের জামিন বাতিল করতে হবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আবু হাসেম কাশফী, মাওলানা আতাউর রহমান, মাওলানা আলী ওসমান, মাওলানা মোসাদ্দেক বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়সাল, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মজিবুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর