1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার: আইনজীবী শিশির মনির

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৮২ বার পঠিত

জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করে জারি করা আদেশটি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির। 

কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

শিশির মনির বলেন, যে অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছিল সেটা পুরোপুরি মিথ্যা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিভিউ কমিটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পৃক্ততা পায়নি।

এ কারণে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা বসে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে ওই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে আরেকটি প্রজ্ঞাপন জারি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের পেছনে জামায়াতের হাত রয়েছে বলে অভিযোগ ছিল আওয়ামী লীগ । সন্ত্রাসবিরোধী আইনের ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে পরিস্থিতি বদলে যায়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর