1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জাপান গার্ডেন সিটিতে কুকুর হত্যা, জিডি করলেন আলোচিত অভিনেত্রী নওশাবা

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

এমন অবস্থায় দীর্ঘদিন ধরেই জাপান গার্ডেন সিটিবাসীর পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল। তারই বাস্তবায়ন হয় শুক্রবার দিবাগত রাতে। এ ঘটনায় নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রাজধানীর মোহাম্মাদপুরের অভিজাত আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার ঘটনায় থানায় জিডি করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। শনিবার ‘পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর পক্ষে এর সমন্বয়ক অভিনেত্রী নওশাবা আহমেদ রাজধানীর আদাবর থানায় জিডি করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিডির কপির একটি ছবি প্রকাশ করেছেন নওশাবা। যার ক্যাপশনে সবাইকে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তিনি।

জিডির আবেদনে উল্লেখ করা হয়েছে, আমরা আপনার থানার অন্তর্গত জাপান গার্ডেন সিটিতে বসবাসকারী ও বাংলাদেশের প্রাণি অধিকার কর্মীরা জানতে পারি যে, জাপান গার্ডেন সিটিতে আবাসিক এলাকায় বিষ প্রয়োগে ১০টি পথ কুকুর ও ১টি বিড়াল হত্যা করা হয়েছে। এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

এ প্রসঙ্গে নওশাবা বলেন, ‘মানুষের সঙ্গে এমন কিছু হলে আমরা মানববন্ধন করি, বিচার চাই। কিন্তু পশু-পাখিরা তো বোবা প্রাণী। ওদের কোনো সমস্যা হলে ওরা নিজেদের জন্য কিছু করতে পারে না। সে জায়গা থেকে আমরা দায়িত্ববান যারা আছি, তাদের উচিত এসব নিষ্ঠুরদের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

তিনি আরও বলেন, ‘আমি আমার জায়গা থেকে করছি। আশা করছি সাধারণ সচেতন নাগরিক যারা আছেন তারাও এসব বিষয়ে প্রতিবাদ করবে এবং মানুষের মতো ওদের যে একটা বাঁচার নিশ্চয়তা সেটা নিশ্চিত করবে। ইতোমধ্যে আমরা জিডি করেছি। পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা মামলার দিকে যাব।’

জানা যায়, রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর। ফলে এসব প্রাণীর দ্বারা প্রায়ই বিড়ম্বনার শিকার হচ্ছেন সেখানকার বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুকুর নিয়ে অভিযোগ এনে পোস্ট করেছেন অনেকেই। এতে দেখা যায়, স্হানীয় এলাকাবাসী অভিযোগ শিশুদের কুকুর কামঁড়েছে বলে অভিযোগ আনা হচ্ছে। এমন অবস্থায় দীর্ঘদিন ধরেই জাপান গার্ডেন সিটিবাসীর পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল। তারই বাস্তবায়ন হয় শুক্রবার দিবাগত রাতে। এ ঘটনায় নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর