1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

জাতীয় সাংবাদিক সংস্থা, কুমিল্লা জেলা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৭১ বার পঠিত

রবিবার (৭ এপ্রিল) কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে গোল্ডেন স্পুন পার্টি সেন্টারে সংগঠনের জেলা উপজেলা কমিটির সাংগঠনিক নেতৃবৃন্দ নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলার সভাপতি ও দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. তরিকুল ইসলাম তরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেটিসিসিএ লিমিটেডের চেয়ারম্যান জুনায়েদ সিকদার তপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালের কন্ঠের জেলা প্রতিনিধি আব্দুর রহমান, কুমিল্লা জেলা সাংবাদিক সংস্থার উপদেষ্টা কাজী তাহমিনা আক্তার মিনা, সহকারি অধ্যাপক আবুল হোসেন মিলন।

বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে সংগঠনপ্রেমী সাংবাদিকদের মাঝে সৌহার্থপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। সাংবাদিকদের মধ্যে আদর্শগত ভিন্নতা থাকতেই পারে, কিন্তু লেখনিতে যেনো অবশ্যই নিরপেক্ষতা বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

বক্তারা আরো বলেন, অপসংবাদিকতা যে হারে বাড়ছে তাতে মূলধারার সাংবাদিকরা বর্তমানে পরিচয় সংকটে ভুগছেন। তাই মূলধারার গণমাধ্যম ও কর্মীদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিজয় টিভি কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ুন কবির মানিক, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সহ-সভাপতি জুয়েল রানা মজুমদার, মো. ফেরদৌস মাহমুদ মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো কামরুজ্জামান, মো. জয়দল হোসেন, এন সি জুয়েল, নির্বাহী সদস্য কবির হোসেন, শাহ সাহিদ উদ্দিন, মো. শরিফুল ইসলাম।

সংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি আবু বক্কর সুজন, চান্দিনা উপজেলা সভাপতি কাজী রাশেদ এন টিভি,বুড়িচং সভাপতি সৌরভ মাহমুদ হারুন, সাধারণ সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, বরুড়া উপজেলা সভাপতি হারিসুর রহমান। জয়নাল আবেদিন, জাহিদ হাসান, শরিফ সুমন, মাইনুল হক, সালমা আক্তার, স্বপন, মনির হোসেন, আফসানা আক্তার, রুমালী জাহান, রিমা প্রমুখ।

ইফতার অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা বরুড়া উপজেলা সাধারণ সম্পাদক আমজার শাহ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর