1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোঃ লুৎফর রহমান ও অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. এটিএম জাফরুল আযম। এ সময় পূবালী ব্যাংকের গাজীপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান, জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান এবং বোর্ড বাজার শাখার ব্যবস্থাপক রেহানা খাতুনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, সমাজের উন্নয়নের পাশাপাশি নিজেদের বাঁচাতে পরিবেশ সংরক্ষণে আমাদের আরও সচেতন হতে হবে। এক্ষেত্রে বৃক্ষরোপণ কর্মসূচি ও সেচ্ছাসেবী কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং বিনিয়োগ বাড়াতে হবে। তিনি বিদেশি গাছ বর্জন এবং দেশীয় গাছ রোপণের উপর গুরুত্বারোপ করেন। এছাড়া বৃক্ষরোপণের পাশাপাশি যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের উপর জোর দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বৃক্ষ শুধু প্রকৃতির ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করতেও সহায়ক। তিনি এ ধরনের মহৎ উদ্যোগের জন্য পূবালী ব্যাংককে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর