1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০ কর্মকর্তাকে অবসর প্রদান, সিন্ডিকেটে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
  • প্রকাশে সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৮১ বার পঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৫ বছর পূর্ণ করায় অধ্যাপক পদমর্যাদার একজন শিক্ষক ও বিভিন্ন পদমর্যাদার ১৯ জন কর্মকর্তাকে স্বেচ্ছা অবসর দেওয়া হয়েছে।
শনিবার (২১ জুন) সন্ধ্যায় ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৬৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর, অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
চাকরি সংবিধি সংশোধনের মাধ্যমে ২৫ বছর পূর্তিতে ঐচ্ছিক অবসর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বার্থে অবসর দেওয়ার বিধান ২০২৪ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত ২৬৩তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয় এবং ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশেষ সিনেট অধিবেশনে তা সমর্থিত হয়। এই বিধির ভিত্তিতেই বর্তমান অবসরের সিদ্ধান্ত কার্যকর হয়।
সিন্ডিকেট যাদের অবসর প্রদান করেছে, তারা হলেন,অধ্যাপক, ড. আবু মোঃ ইকবাল রুমী শাহ্,
উপ-রেজিস্ট্রার, মোঃ হারুন অর রশিদ,উপ-রেজিস্ট্রার, সরকার মোহাম্মদ এরশাদ,উপ-রেজিস্ট্রার, মাহাবুবা খানম,উপ-রেজিস্ট্রার, নাদিরা বেগম, উপ-রেজিস্ট্রার, মোঃ মামুনুর রশিদ,উপ-রেজিস্ট্রার, সুব্রত সাহা,
উপ-রেজিস্ট্রার, মনজু সরকার,
উপ-রেজিস্ট্রার, মোঃ শাহাজামাল,
উপ-রেজিস্ট্রার, মোঃ ওয়াজিয়ার রহমান,উপ-রেজিস্ট্রার, মোঃ রাফিজ আলী খান,উপ-পরিচালক, মোঃ আব্দুর রাকিব,উপ-পরিচালক, মোঃ সুলতান উদ্দিন,উপ-পরিচালক, মোঃ আসাদুজ্জামান খান,উপ-পরিচালক, সাকিল আহম্মেদ,সহকারী রেজিস্ট্রার, জাহানারা বেগম,সহকারী রেজিস্ট্রার, আফরোজ আহমেদ বর্ণা,
সহকারী রেজিস্ট্রার, মাহফুজা খাতুন,
সহকারী পরিচালক, এ কে এম সেলিম রেজা,সেকশন অফিসার, মানিক চক্রবর্তী।
সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, ড. মোঃ মোখলেস উর রহমান, সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সিদ্দিক জোবায়ের, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, প্রো-ভাইস চ্যান্সেলর, অধ্যাপক মোঃ লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর, অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার, অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. মোঃ আমিনুল ইসলাম তালুকদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার এবং অন্যান্য সিন্ডিকেট সদস্যবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আধুনিকায়ন ও মানবসম্পদ পুনর্গঠনের ধারাবাহিকতায় এই অবসরপ্রদানকে গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর