1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে মহড়ার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

মহড়ায় উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র নায়ার কবীর, ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস. এম শফিকুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন প্রমুখ।
মহড়ায় দুর্যোগকালীন সময়ে করনীয় বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। মহড়া চলাকালীন সময়ে সংশ্লিষ্টরা জানান, এই মহড়া বাস্তবিক ক্ষেত্রে অনেকটাই কাজে আসবে।

মহড়া স্থলে গিয়ে দেখা যায়, চারদিকে ছুটাছুটি, আগুনে ঘর পুড়ে যাওয়া ব্যক্তির চিৎকার আর্তনাদ, গ্যাস সিলিন্ডারে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। বহুতল ভবনের উপর আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা। দেয়াল কেটে বের করে আনা হচ্ছে আটকেপড়া ব্যক্তিদের। এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সাইরেনের আওয়াজে প্রকম্পিত পুরো এলাকা।

সবকিছু দেখে মনে হবে কোনো দুর্যোগপ্রবণ এলাকার দৃশ্য। প্রকৃতপক্ষে সব কিছুই ছিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস আয়োজিত মহড়ার দৃশ্য। মহড়ায় ফায়ার সার্ভিস কর্মীদের সাথে রেডক্রিসেন্ট ও রেডক্রস সদস্যরা অংশ নেন।

এদিকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আগুন ও ভূমিকম্প সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগ সর্ম্পকে আমরা প্রস্তুত রয়েছি। তবে এ বিষয়ে আমাদের সকলকে জনসচেতন হতে হবে।
মহড়ায় আইন-শৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর