1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জাতীয় ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরে পৃথক স্থান থেকে দুই পক্ষ এ সমাবেশের আয়োজন করে। সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয় পৌর মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক এড. এম.এ মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোঃ জসিম, জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম, সদস্য নূরে আলম সিদ্দিকীসহ জেলা যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন আমরা আজ এই স্বাধীনতা ভোগ করতে পারতাম না। সমাবেশ শেষে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর মুক্ত মঞ্চ থেকে বের হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
অন্য দিকে সকাল ১১ টার দিকে জেলা বিএনপির  কমিটির সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান হাফিজুর রহমান মোল্লা কচি, সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোকনাথ দীঘির পাড়ে গিয়ে সমাবেশ করে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর