1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জাতিসংঘে পূর্ণ সদস্য হওয়ার যোগ্যতার স্বীকৃতি পেলো ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্কঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১২২ বার পঠিত

জাতিসংঘে ফিলিস্তিনের অধিকার সম্প্রসারণের প্রস্তাবটি শুক্রবার ব্যাপক ভোটে পাস হয়েছে। এর মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হওয়ার যোগ্য বলে স্বীকৃতি দিলো। প্রস্তাবে একইসঙ্গে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার বিষয়টি নিরাপত্তা পরিষদকে ‘অনুকূলভাবে পুনর্বিবেচনা করার জন্য’ সুপারিশ করেছে।

প্রস্তাবের পক্ষে ১৪৩টি দেশ পক্ষে ভোট দিয়েছে, নয়টি বিপক্ষে ভোট দিয়েছে এবং ২৫টি দেশ ভোটদানে বিরত ছিল।

গত এপ্রিলে জাতিসংঘে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথ আটকে দিয়েছিল যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবের ওপর ভোটাভুটিতে ভেটো দেয় ওয়াশিংটন। অথচ খসড়া প্রস্তাবটিতে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ সুপারিশ করেছিল।

শুক্রবার ভোটের আগে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, ‘আমরা শান্তি চাই, স্বাধীনতা চাই। হ্যাঁ ভোট ফিলিস্তিনের অস্তিত্বের পক্ষে একটি ভোট, এটি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয়। এটি শান্তিতে বিনিয়োগ।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রদূত রবার্ট উড ভোটের পরে সাধারণ পরিষদে বলেছেন, ‘আমাদের ভোট ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতাকে প্রতিফলিত করে না; আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে, আমরা একে সমর্থন করি এবং একে অর্থপূর্ণভাবে এগিয়ে নিতে চাই। তা সত্ত্বেও এটি একটি স্বীকৃতি যে রাষ্ট্রত্ব শুধুমাত্র এমন একটি প্রক্রিয়া থেকে আসবে যাতে পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনা থাকবে।’

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর