1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ডিএসসিসির একশ টিম

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১১৮ বার পঠিত

শুক্রবার (১২ জুলাই) ভোর থেকে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে মাঠ পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশল বিভাগের ১০০টি টিম। 

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানিয়েছেন, কমলাপুর টিটি পাড়া পাম্প স্টেশনে ৫ কিউসেক ক্ষমতাসম্পন্ন দুটি বড় পাম্প এবং তিনটি ছোট পাম্প সচল রয়েছে। ধোলাইখাল পাম্প স্টেশনে ৭.৫ কিউসেক ক্ষমতাসম্পন্ন দুটি পাম্প সচল রয়েছে। বড় চারটি ও ছোট তিনটি পাম্প দিয়ে প্রতি সেকেন্ডে ২৫ হাজার ৪২৫ লিটার পানি নিষ্কাশন করা হচ্ছে। হাতিরঝিল স্লুইস গেট চালু রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সকাল থেকে তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর