1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জমি বে-দখলের প্রতিবাদে ভূমিদস্যুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

গাইবান্ধার সাঘাটায় বোনার পাড়ায় হাকিমের মোড়ে ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব সাঘাটা অস্থায়ী কার্যালয়ে জমি বে-দখলের প্রতিবাদে ভূমিদস্যুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে কামালের পাড়া ইউনিয়নের চাকুলী গ্রামের ভুক্তভোগী মোঃ হারেছ আলী মোল্লা ।

তিনি তার লিখিত বক্তব্য বলেন, সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের চাকুলী গ্রামের জমায়েত উল্ল্যার ছেলে মোঃ আব্দুর রহিম, সে বর্তমানে কামালের পাড়া ইউনিয়নের আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সহ -সভাপতি ও মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে ভূমিদস্যু আমার পিতার পৈতৃক সম্পত্তির প্রায় ২৬ শতাংশ জমি। জোর পূর্বক বে- দখলের উদ্দেশ্যে গত ১২/০৬/২০২৪ ইং তারিখে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করি, এর পর পুনরায় গত ২২/০১/২০২৫ ইং তারিখে সময় আনুমানিক দুপুরের দিকে ভূমিদস্যু আব্দুর রহিম, তার ছেলে সুলতান মাহমুদ, তার ভাই নজরুল ইসলাম ও তার ভাতিজা রেজওয়ান সহ আরও ১০-১২ জনের একটি দল লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আমার ভোগ দখলীয় জমির আইল কেটে
তারা তাদের নিজ দখলে নেয়। আমি বর্তমানে আমার নিজ পৈত্রিক জমিতে যেতে পারছি না, এমনকি আমার বাড়িতে ও থাকতে পারছি না, তারা অনবরত হুমকি দিয়ে যাচ্ছে।

বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ছাড়াও আরো ভুক্তভোগী রয়েছেন ভুক্তভোগীরা হলেন, নজরুল ইসলাম, সাহেব আলী, তালেব আলী, আবু রায়হান। মুক্তিযোদ্ধার নাম ভাঙ্গিয়ে সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে বলতে চাই সে তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী হয়ে নামে বে -নামে অনেক সম্পদের মালিক হয়েছেন। তাও আবার আওয়ামী লীগ সরকারের আমলে, এছাড়া মহিমা গঞ্জে বিশাল জায়গায় ৫ তলা ভবন রয়েছে, সে কিভাবে এত সম্পদের মালিক হলেন খতিয়ে দেখার জন্য দুদকের দৃষ্টি কামনা করছি, আদৌ সে সঠিক মুক্তিযোদ্ধা কিনা সেটাও খতিয়ে দেখার জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি করছি। সর্বোপরি আমার সম্পত্তি উদ্ধার ও জান মালের নিরাপত্তার জন্য প্রশাসনের সু দৃষ্টি কামনা করছি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর