1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

জনাব মাহবুবুর রহমান ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স-এর ‘চেয়ারম্যান’ পূণঃনির্বাচিত

সংবাদ বিজ্ঞপ্তি :
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৪০ বার পঠিত

গত ৩০ এপ্রিল, ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত ইষ্টল্যান্ডে ইন্সুরেন্স কোম্পানীর পরিচালনা পর্ষদের সভায় জনাব মাহবুবুর রহমান-কে পরবর্তী ০৩ বছরের জন্য কোম্পানীর চেয়ারম্যান হিসাবে পূণঃনির্বাচিত করা হয়েছে। জনাব মাহবুবুর রহমান কোম্পানীর উদ্যোক্তা চেয়ারম্যানও।

জনাব রহমান ইষ্টল্যান্ড ইন্সুরেন্স এবং ইন্টারন্যাশনাল পাবলিকেশনস লিমিটেড (জাতীয় ইংরেজী দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এর প্রকাশক) -এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড এর চেয়ারম্যান। তিনি ইটিবিএল হোল্ডিংস লিমিটেড ও এর সহযোগী প্রতিষ্ঠানসমূহেরও চেয়ারম্যান।

জনাব রহমান, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর প্রাক্তন সভাপতি ছিলেন (১৯৯২-৯৪) এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এর প্রাক্তন সভাপতি ছিলেন (১৯৮৫ ও ১৯৯২)। তিনি ন্যাশনাল ব্যাংকেরও প্রাক্তন চেয়ারম্যান ছিলেন।

জনাব রহমানকে ২০১২ সালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ইন্দোনেশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট শুশিলো ব্যামবাং ইয়োডিইয়োনো কর্তৃক ‘প্রেসিডেন্সিয়াল ফ্রেন্ড’ হিসাবে সম্মানিত করা হয়। জনাব রহমানকে ২০১২ সালে “DHL-The Daily Star” স্পন্সরকৃত সবচেয়ে সম্মানজনক ‘Bangladesh Business Award’ হিসাবে পরিচিত ‘The Lifetime Achievement Award’ প্রদান করা হয়।

২০১৬ সালে জনাব মাহবুবুর রহমানকে বহুল প্রচলিত ইংরেজী জাতীয় দৈনিক- The Daily Star কর্তৃক দেশ বির্নিমানে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ‘বিশিষ্ট ব্যবসায়ীক ব্যাক্তিত্ব’ হিসাবে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়।

এছাড়াও, ২০২৩ সালে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে জনাব রহমানকে ‘FBCCI Business Excellence Award 2023’ সম্মাননা প্রদান করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর