1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জনতা ব্যাংকে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৯০ বার পঠিত

যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে জনতা ব্যাংক পিএলসি। শনিবার (১৭.০৩.২০২৪) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান, এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার, পরিচালক অজিত কুমার পাল, এফসিএ, কে এম সামছুল আলম, মো. আব্দুল মজিদ ও মোহাম্মদ আসাদ উল্লাহ ব্যাংকের পক্ষ থেকে ধানমন্ডিস্থ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় ব্যাংকের ডিএমডি মোঃ গোলাম মরতুজা, জিএমবৃন্দ, কোম্পানী সেক্রেটারী, ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী, অফিসার সমিতি ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ব্যাংকের ধানমন্ডিস্থ কর্পোরেট শাখায় এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে পরিচালকবৃন্দ বক্তব্য রাখেন। সভাশেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর