1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

জকসু নির্বাচনে ভিপি-এজিএস পদে হাড্ডাহাড্ডি লড়াই

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ১৩ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী এবং জিএস ও এজিএস পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন।

আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় নির্বাচন কমিশনের তিনজন সদস্য প্রথমে চারটি বিভাগের পরে আরও তিনটি বিভাগের ফলাফল ঘোষণা করেন। এরপর দুপুরের মধ্যে আরও ছয়টি বিভাগে ফল ঘোষণা করা হয়।

১৩ কেন্দ্রের ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ১৪৫৭ ভোট পেয়ে এগিয়ে আছেন ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৩৫৯ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪৪৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭২৪ ভোট।

আর সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৩৪৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা।

এ পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ১১৯৯ ভোট।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। কেন্দ্রীয় সংসদের ২৫টি কেন্দ্র ও হল শিক্ষার্থী সংসদের ফল এখনও বাকি আছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর