1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ছয় দফার মধ্য দিয়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১২০ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছয় দফা দাবি বাঙালি জাতির জন্য ম্যাগনাকার্টা ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার (৭ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছয় দফা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন এই ছয় দফাই ছিল বাঙালি জাতির জন্য ম্যাগনাকার্টা। এই ছয় দফার মধ্যে দিয়েই আমরা অর্জন করেছি স্বাধীনতা। ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন হয়েছিল এই ছয় দফার ভিত্তিতে।

তিনি বলেন বাঙালি প্রতিটি অর্জন বুকের তাজা রক্তে দিয়ে আদায় করেছে সংগ্রামের মধ্যে দিয়ে আদায় করেছে। বাঙালিদের অবস্থাটা ছিল সম্পূর্ণ অরক্ষিত। এর পরেই কিন্তু বঙ্গবন্ধু ছয় দফা দাবি উত্থাপন করেন। ছয় দফা দাবি যখন পেশ করতে গেলেন, তখন বাধা দেওয়া হলো, পেশ করতে দেওয়া হলো না। তখন তিনি ওখানে বসেই প্রেস কনফারেন্সে বললেন, প্রচার করে দিলেন, তখনই তাকে হত্যারও চেষ্টা করা হলো। এরপর ঢাকায় এসে এয়ারপোর্টে প্রচার করে দিলেন। পরবর্তীতে ছয় দফা ব্যাপকভাবে প্রচার শুরু হলো।

প্রধানমন্ত্রী বলেন, ছয় দফার যে পোস্টার, একটা পোস্টারের কথা বলি যেমন: একটা গরু, তার বুকটা হচ্ছে পূর্ব পাকিস্তানে আর পেছনটা হচ্ছে পশ্চিম পাকিস্তানে। অর্থাৎ পূর্ব পাকিস্তানে খাবার-দাবার খাওয়ায় আর ওরা (পশ্চিম পাকিস্তন) শুধু দুধ ধোয়ায়। এরকম নানা ধরনের পোস্টার-লিফলেট হয় ছয় দফার ব্যাখ্যা দিয়ে।

শেখ হাসিনা বলেন, ‘বৈষম্য দূর করার জন্য যা যা আছে, সবকিছুই তিনি এই ছয় দফায় তুলে ধরেছিলেন। ছয় দফা দিলেন ফেব্রুয়ারি মাসে। হাতে সময় খুব কম ছিল। মার্চ-এপ্রিল দুটো মাসের মধ্যে এই ছয় দফা বাংলাদেশের মানুষ লুফে নিল। এই যে বৈষম্যের চিত্র দেখানো হলো, মানুষের মধ্যে সেই চেতনাটা এলো।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব এটা সারা বাংলাদেশে প্রচার করলেন, নিজে মিটিং করলেন। ৫২ দিনের মধ্যে ৩৫টি মিটিং করেছিলেন। সেই সঙ্গে আওয়ামী লীগের যেখানে সম্মেলন হয়নি, সেখানে সম্মেলনটাও করতেন। এই ছয় দফা মানুষ এমনভাবে লুফে নিয়েছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রবৃদ্ধি অর্জন ৯ ভাগ একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে অর্জিত হয়েছিল। আমরা কেউ আজ পর্যন্ত পারিনি। এর পরে যারা ক্ষমতায় এসেছে, তাদের তো আর ওই দিকে নজর ছিল না। বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছিল, তাদের মাথায় তো ছিল শুধুমাত্র ক্ষমতা দখল। তাদের মধ্যে ওই পাকিস্তানি মনোভাব, পেয়ারে পাকিস্তানটাই বেশি ছিল। এটা তো আমরা নিজেরা জানি, কীভাবে দেশটাকে একেবারে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছিল।’

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘পঁচাত্তরের পর ক্ষমতায় এসেছে অবৈধভাবে জিয়াউর রহমান এরশাদ, খালেদা জিয়া। এরপর আবার ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত খালেদা জিয়া ও তত্ত্বাবধায়ক সরকার। এই ২৯ বছর ধরে বাংলাদেশের অর্থনীতির যে পরিবর্তন, বাংলাদেশের মানুষের অর্থ-সামাজিক যে উন্নয়ন, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, বাংলাদেশটার অবকাঠামোর উন্নয়ন কোনোটাই কিন্তু কেউ করতে পারেনি।’

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর