
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনে পূর্বে বাজেট আয়োজনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ও সেক্রেটারি আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর একই স্থানে শেষ হয়।
এর আগে একই স্হানে জেলা যুব বিভাগের সেক্রেটারি নূর মোহাম্মদ হুসাইন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।