1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পঠিত
‘শতবর্ষ উদযাপনে এসো মিলি হৃদয়ের টানে-এ উদ্দীপয় স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই ঐতিহাসিক শতবর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৯২৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি ২০২৬ সালে পা রাখল শততম বছরে। দীর্ঘ এক শতাব্দী ধরে জ্ঞানের যে মশাল এই প্রতিষ্ঠানটি প্রজ্বলিত রেখেছে, তার আলো আজ শুধু চুয়াডাঙ্গা বা দেশেই সীমাবদ্ধ নয়, বরং ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। শতবর্ষের এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় চত্বর। আয়োজনে ছিল আনন্দ র‍্যালি, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভুমি)  শাহিন আলম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রকৌশলী মুজিবুল হক, প্রকৌশলী গোলাম মোস্তফা, প্রকৌশলী শাহীন আখতার পারভীন ইতি, ডা.ওয়ালিউর রহমান নয়ন, ডা. খোন্দকার মেহেদী ইবনে মোস্তফা, উমর ফারুক, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান বজলু, এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা, এ্যাডভোকেট শামীম রেজা ডালিম ও রয়েল পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,এই বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষা গ্রহণ করে যারা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছেন, তাদের সঙ্গে বর্তমান প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়ার এটি একটি অনন্য সুযোগ। একইসঙ্গে প্রতিষ্ঠানের এই দীর্ঘ পথচলার সাফল্য উদযাপন এবং আগামী দিনের সমৃদ্ধি কামনা করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
স্মৃতিচারণ পর্বে অনেক প্রবীণ শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, একশত বছর আগের সেই ছোট প্রতিষ্ঠানটি আজ এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এটি একটি অনুপ্রেরণার উৎস।
কলাবাড়ী রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের এই গৌরবময় যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে এবং সমাজ বিনির্মাণে এই প্রতিষ্ঠানটি আরও জোরালো ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট সকলে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর