1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় আদালত ভবন নির্মাণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৬৪ বার পঠিত
চুয়াডাঙ্গায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন আইনজীবীগণ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন করেন আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সাধারণ সম্পাদক আহসান আলী,পাবলিক প্রসিকিউটর(পিপি) মারুফ সরোয়ার বাবু, সরকারি কৌশুলী জিপি আব্দুল খালেক, জ্যেষ্ঠ আইনজীবী সেলিম উদ্দিন খান, আব্দুস সামাদ ও ওয়াহেদুজ্জামান বুলাসহ আইনজীবীরা বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে আইনজীবীগণ মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) নয়ন কুমার রাজবংশীর কাছে স্মারকলিপি তুলে দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি  সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম।
স্মারকলিপিতে বলা হয়েছে, ১৯৮৪ সাল থেকে চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত ভবনে  বিচারকাজ পরিচালিত হচ্ছে।
২০০৭ সালে বিচার বিভাগ থেকে পৃথক হওয়ার পর হতে জেলা জজ আদালত ভবনের কয়েকটা কক্ষ নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অথচ পার্শ্ববর্তী জেলাগুলোতে আদালত ভবন নির্মাণ হলেও চুয়াডাঙ্গায় অদ্যাবধি চিফ জুডিসিয়াল ভবন নির্মাণ হয়নি। সেকারণে বিচারপ্রার্থী, আইনজীবী ও মোহরারসহ সংশ্লিষ্টরা কষ্টের মধ্যে কোনরকমে কার্যক্রম পরিচালনা করছেন।
তাই অবিলম্বে চুয়াডাঙ্গায় চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন নির্মাণের দাবি করা হচ্ছে। পুরাতন জেলখানার পরিত্যক্ত জমি ভবন নির্মাণের জন্য রাখা আছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর