1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার কুতুবপুর  ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় চুয়াডাঙ্গায়-১ আসনের জামায়াতের মাসুদ পারভেজ

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
  • প্রকাশে সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত
চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে জামায়াতের আয়োজনে বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় চুয়াডাঙ্গায়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন,ক্ষমতা পাকাপোক্ত আর কুক্ষিগত করার জন্য আমরা রাজনীতিতে আসিনি।আমরা ধর্ম ও রাজনীতি আলাদা করতে চাই না। কারন ধর্ম রাজনীতিরই অংশ। আমরা দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতেও দেব না।
আমরা রাস্তা তৈরি করার সময় ঠিকাদারদের কাছ থেকে কমিশন নেব না,কাউকে কমিশন নিতেও দেব না। কাড়ি কাড়ি সম্পদ অর্জন করা আমাদের  রাজনীতির লক্ষ্য নয়। সার নিয়ে ডিলারদের সিন্ডিকেট  ভেঙ্গে দিতে চায়, ধর্ম ও রাজনীতি কখনো আলাদা ছিল না,এখনো নয়,  ভবিষ্যতেও  আলাদা হবে না। আমরা  ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করছি।  লেখাপড়া  যেমন ইসলামের অংশ, কর্মক্ষেত্র, শিক্ষানীতি, অর্থনীতি,  পররাষ্ট্রনীতি এবং রাজনীতি  তেমনি  ইসলামেরই অংশ।  আল্লার কাছে জনগণের প্রতিটি টাকার হিসাব দিতে হবে-এই চিন্তা করে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। জামায়াতে ইসলামীর প্রার্থীরা যদি এই রকম যোগ্য হয়ে থাকে তাহলে তাদেরকে ভোট দিন, নির্বাচিত করুন। আর জামায়াতে ইসলামীর প্রার্থীদের যদি এই যোগ্যতা না থাকে তাহলে তাদেরকে ভোট দেবেন না।
‎
জামায়াতে ইসলামী প্রার্থীর চাইতে অন্য দলের প্রার্থীর যোগ্যতা, আমানতদারিতা এবং তাকওয়া যদি বেশি থাকে তাহলে তাকেই আপনারা ভোট দিন। ভোট দেওয়ার আগে অবশ্যই চিন্তা-ভাবনা করে দেশের কল্যাণের জন্য যোগ্যতার ভিত্তিতে আপনার আমানতে থাকা, ভোট দেবেন। বিগত দিনে সরকার পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা সকলকে দেখেছি  কিন্তু এবার সারা দেশের মানুষ পরিবর্তন  দেখতে চাই। বাংলাদেশের নারী-পুরুষ আবাল বৃদ্ধ বণিতা একটি পরিবর্তন দেখতে চাই। আমরা একটি নতুন  বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখি। আমরা ৬ দফার ভিত্তিতে  দেশ স্বাধীন করেছিলাম, সেটা এখন ৩১ দফায়  রূপান্তরিত হয়েছে। একমাত্র আল্লাহ ব্যাতিত এ সব দফা মানুষের  ভাগ্যের পরিবর্তন ঘটাতে  পারবে না।
রবিবার (১৬ নভেম্বর) কুতুবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামে জামায়াত আয়োজনে ওয়ার্ড সভাপতি  আব্দুল হান্নানের  সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এর আগে প্রধান অতিথি সালামত বাজার, মোহাম্মদ জুম্মা ও বোয়ালিয়া গ্রামে সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত গণসংযোগ ও ভোটারদের  সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা জমায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন, উপজেলা নায়েবে আমীর আব্দুল জব্বার, উপজেলা সেক্রেটারি গোলাম রসুল ও সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান এবং মাওলানা সাজিবুল ইসলাম, উপজেলা অফিস সম্পাদক আশির উদ্দীন, সাবেক জেলা আমীর আনোয়ারুল হক মালিক, সাবেক সদর উপজেলা আমীর আহমেদ মনির, আইটি ও প্রচার সম্পাদক মামুন হাওলাদার, উপজেলা শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মাসুম, কুতুবপুর ইউনিয়ন জমায়াতের আমীর মাওলানা খবির উদ্দীন, ইউনিয়ন সেক্রেটারি মহরম মুন্সি, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন, তারিফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শোল্টু হোসেন, যুব বিভাগের সভাপতি মোঃ মানোয়ার হোসেন এবং যুব বিভাগের সেক্রেটারি হাসানুজ্জামান প্রমুখ।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর