1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গা সীমান্তের বিএসএফের গুলিতে স্বর্ণ চোরাকারবারী ইব্রাহীম হোসেন নিহত

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সুলতানপুর সীমান্তের অপর পাশে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে ইব্রাহীম হোসেন বাবু (৩০) নামের এক স্বর্ণ চোরাকারবারী নিহত হয়েছে। নিহত ইব্রাহীম হোসেন বাবু একই উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাদ্রাসাপাড়ার নুর ইসলামের ছেলে।
সূত্র জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার (২ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ১টা ১০ মিনিটের মধ্যে। বিজিবি সূত্র জানিয়েছে, তাদের পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।
নিহতের পরিবার ও তার বাবা নুর ইসলাম জানান, তার ছেলে ইব্রাহীম হোসেন বাবু এদিন বেলা সাড়ে ১২টার দিকে গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে সীমান্ত সংলগ্ন গালার মাঠে যায়। এ সময় ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পের বিএসএফ ৭৯ নম্বর খুঁটির কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে সে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্হলেই মারা যায়। পরে শুনতে পাই ছেলে ইব্রাহীমের মরদেহ বিএসএফ সদস্যরা ওপারে নিয়ে গেছে।  সীমান্তের একাধিক সুত্র জানিয়েছে, ইব্রাহীম হোসেন বাবুর মরদেহ বর্তমানে ভারতের কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালের মর্গে রয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল নাজমুল হাসান জানান, খবরটি পাওয়ার পর ভারতের
৩২-বিএসএফের কমান্ড্যান্ট সুজিত কুমারকে ফোন দিল তিনি জানান, এদিন দুপুরে কয়েকজন বাংলাদেশী
স্বর্ণ পাচারকারী সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফের টহলদল তাদের ধাওয়া করে, এ সময় একজন গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। কোন বাংলাদেশী নিহত হওয়ার বিষয়টি বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর