1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক দু’ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৬২ হাজার টাকা জরিমানা

রিফাত রহমান, চুয়াডাঙ্গা :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৩৩ বার পঠিত
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক দু’ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা পৌনে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মশলা ভাঙ্গানো ও বিস্কুট তৈরী কারখানা তদারকির সময় জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মেয়াদ উত্তীর্ণ বিস্কুট পুনরায় বিক্রি ও যথাযথ ভাবে কেমিস্ট নিয়োগ না দিয়ে ব্যবসা পরিচালনা করায় সাতগাড়ী মোড় এলাকার মেসার্স চুয়াডাঙ্গা ভ্যানিলা ফুডের মালিক আকরামুল হককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় ৬০ হাজার এবং ভাঙ্গানো মরিচ ভাঙ্গা মেঝেতে রাখায় সিমেন্ট বালির সাথে মিশে যাওয়ায় রাহেলা খাতুন স্কুলের পাশে মেসার্স দীপক মশলা কারখানার মালিক দীপক চন্দ্র আচার্যকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ বিস্কুট জব্দ ও ধ্বংস করা হয়।  সেই সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোর মালিককে দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধান করে কাজ পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়।
তদারকি কাজে সহযোগীতা করে চুয়াডঙ্গা  পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান ও ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম। জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর