
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসনের সহযোগীতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) বেলা ১২টায় ক্লাব মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। বিশেষ অতিথি ছিলেন ক্লাব সদস্য এম.এম.আলাউদ্দিন, মিজানুল হক মিজান, শাহ আলম সনি, রিফাত রহমান ও মফিজুর রহমান জোয়ার্দ্দার।
চুয়াডাঙ্গা সদর উপজেলা
সহকারী কমিশনার (ভুমি) এস.এম. আশিস মোমতাজ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহযোগীতায় প্রায় দেড় শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।