1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৪৫ হাজার ৬৯৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১০৯ বার পঠিত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সম্মেলন কক্ষে সিভিল সার্জনের আয়োজনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে জানানো হয় আগামী ১ জুন চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৪৫ হাজার ৬৯৮ জন শিশুকে ভিটমিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জনের পক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আওলিয়ার রহমান সাংবাদিকদের জানান, ১ জুন থেকে এ জেলার ৪টি উপ২ো ও ৪টি পৌরসভায় ১৭ হাজার ৫৩১ জন ৬ থেকে ১১ মাস বয়সী ও ১ লাখ ৮ হাজার ১৬৭ জন ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৮৯৬ টি আউটরীচ ও ১০টি স্থায়ী টিকাদান কেন্দ্রে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক, ১৪২ জন স্বাস্থ্য সহকারী ও ১৪৮ জন পরিবার কল্যাণ সহকারী এবং ১১৮ জন প্রথম সারির তত্বাবধায়ক এ কাজে নিয়োজিত থাকবেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা.ফাতেহ আকরাম, পুষ্টি কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল-মামুন, জেলা ইপিআই সুপারেনটেন্ড মনোয়ার হোসেন ও সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা আখতার হোসেনসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর