1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গা ইসলামপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত ছেলে-মেয়ের বাবাকে জরিমানা

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১২৪ বার পঠিত

চুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতে ছেলে-মেয়ের বাবাকে জরিমানা করা হয়েছে। নেয়া হয়েছে মুচলেকা। রবিবার (২১ এপ্রিল) রাত ১১টার পর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজ্জাদ হোসেন জানান, ঘটনার দিন রাতে জানতে পারি চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমী থেকে এবার এস.এস.সি. পরীক্ষায় অংশ নেয়া এক শিক্ষার্থীর বাল্যবিয়ে হবে। যার বয়স ১৮ বছর হয়নি। আমরা ঘটনাস্থালে উপস্থিত হয়ে বিষয়টির সত্যতা পায়।

এরপর ভ্রাম্যমাণ আদালতে মেয়ের বয়স ১৮ বছর না হওয়ায় তার বাবা আজিম উদ্দিনকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ২ হাজার টাকা ও ছেলের বয়স ২১ বছর না হওয়ায় একই ধারায় তার বাবা সাহাবুল ইসলামকে ৫ হাজার টাকা টাকা জরিমানা করা হয়। উভয় পরিবারের কাছ থেকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কে অবগত করে মুচলেকা নেয়া হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর