1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় আজ শেষ দিনে দুটি আসনে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ ২৯ ডিসেম্বর চুয়াডাঙ্গার দুটি আসনে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের কার্যালয়ে এদিন সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্ৰেস এবং এনসিপিসহ অন্যান্য দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ, জামায়াতের এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান সজিব, এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন ও এনসিপি’র মোল্লা এহসান ফারুক।
চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মাহমুদ হাসান খান বাবু, জামায়াতের রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জহুরুল  ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের নুর হাকিম ও  এবি পার্টির আলমগীর হোসেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে ১২ প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর