1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার সীমান্তে ৫ লাখ ৬৬ হাজার ৩০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালান জব্দ করেছে বিজিবি 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৯১ বার পঠিত
চুয়াডাঙ্গার ভারত সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি ৫ লাখ ৬৬ হাজার ৩০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানপণ্য জব্দ করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী রবিবার (৩ আগস্ট) বেলা পৌঁনে ২টার সময় দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গত শুক্রবার (১ আগস্ট হতে রবিবার (৩ আগস্ট) পর্যন্ত দর্শনা, বারাদী, ঠাকুরপুর, মুন্সীপুর, হুদাপাড়া এবং আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সর্বমোট ৫ লাখ ৬৬ হাজার ৩০০ টাকা মূল্যমানের বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে উল্লেখযোগ্য হলো, ২৫ বোতল ভারতীয় মদ, ৫৬ বোতল ভারতীয় ফেন্সীডিল, ৪৩টি ভারতীয় শাড়ী, ২৯২টি বিভিন্ন প্রকার কসমেটিক্স,১টি ভারতীয় আইফোন এবং ৮০টি মোবাইল ডিসপ্লে ছাড়াও অন্যান্য চোরাচালানপণ্য।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় সক্রিয় মাদক ও অন্যান্য চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সম্ভাব্য পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর