1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী হরিপুর থেকে ৩টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৭৩ বার পঠিত
চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী হরিপুর থেকে ৩টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার (৭ মে) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে গণমাধ্যমকর্মীদের মেইলে পাঠানো এক বার্তায় ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বর্ণের বার উদ্ধার ও আটকে বিষয়টি জানান।
তিনি আরও জানান, গোপনে খবর পেয়ে মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন অধীনের জীবননগর বিওপি’র টহল দল এদিন বেলা দেড়টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে ব্যাটারীচালিত ভ্যানসহ নব দুর্গাপুর গ্রামের ইসহাক মন্ডলের ছেলে আলমগীর হোসেনকে (৪৮) আটক করে।
এ সময় ভ্যান চালক কিছু স্বীকার না করলেও পরবর্তীতে তার শরীর তল্লাশী করলে স্কচটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ৩টি অবৈধ স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩৪৯ দশমিক ৩৩ গ্রাম। উদ্ধারকরা স্বর্ণের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫২ হাজার ৪০৬ টাকা।
আটক আলমগীর হোসেনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলার পর অবৈধ স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে সরকারী কোষাগার জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর