1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার বালিহুদা গ্রামে বাল্যবিয়ের দায়ে মেয়ের বাবাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৮৩ বার পঠিত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বালিহুদা গ্রামে বাল্যবিয়ের দায়ে মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে। সোমবার (২১ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এ জরিমানা করেন।
উপজেলার বালিহুদা পূর্বপাড়া গ্রামে মেয়ের বাড়ীতে বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা, পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তার সত্যতা পায়। এ সময় মেয়ের বাবা আবুল কাশেমকে ওই জরিমানা করা হয়।
অভিযুক্ত মেয়ের বাবা নিজের ভুল স্বীকার করেন এবং তার মেয়ের ১৮ বছর হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে অঙ্গীকার করেন।
সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন,’বাল্যবিয়ে সামাজিক ব্যাধি, আপনারা সবাই সচেতন থাকুন, বাল্যবিবাহ প্রতিরোধ করুন’।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর