1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার পাটাচোরা ও ঝাঁঝরি গ্রামে বজ্রাঘাতে দুজন কৃষকের মৃত্যু

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১০৭ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাটাচোরা এবং সদর উপজেলার ঝাঁঝরি গ্রামে বজ্রাঘাতে আহাম্মেদ মল্লিক (৭০) ও রুবেল (৩০) নামের দুজন কৃষক মারা গেছেন। আহম্মেদ মল্লিক ওই গ্রামের মল্লিকপাড়ার খেদের মল্লিকের ছেলে এবং রুবেল ঝাঁঝরি গ্রামের আব্দুল মালেকের ছেলে। দুর্ঘটনা দুটি ঘটেছে শনিবার (১১ মে) সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে।

পাটাচোরা গ্রামের বাসিন্দা উদ্যোক্তা শাহিন জানান, এদিন সকালে গ্রামের ইশেরগাড়ী মাঠ থেকে কাজ শেষে আহম্মেদ মল্লিক বাড়ী ফিরছিলেন। ওই সময় বজ্রাঘাতে তিনি মারাত্বকভাবে আহত হন। তাকে দ্রæত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.হেলেনা আক্তার নিপা বলেন, বজ্রাঘাতপ্রাপ্ত আহম্মেদ মল্লিককে মৃত অবস্থায় এখানকার জরুরী বিভাগে আনা হয়েছিল। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জানান, এদিন সকালে রুবেল মাঠে কাজ করতে গিয়েছিল। বৃষ্টি ও বজ্রপাতের কারনে সে কাজ না করে মাঠ থেকে বাড়ী ফিরছিল। এ সময় ঝাঁঝরি স্কুলের কাছে পৌঁছুলে তার মাথায় বাজ পড়লে সে ঘটনাস্থলেই মারা যান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর