1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন 

রিফাতর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
  • প্রকাশে সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা চত্বরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ও দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহলের সভাপতিত্বে  এ প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়।
মেলার শুরুতেই দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এরপর দামুড়হুদা উপজেলার অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকতা অভিজিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। বিষয় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার,  দামড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু এবং প্রচার-প্রকাশনা সম্পাদক শামসুজ্জোহা পলাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী আব্দুর রহিম ও তানভীর ইসলাম অনিক।
দামুড়হুদা কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় ১৪টি স্টলের মাধ্যমে কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কৃষকদের ধারনা দেয়া হচ্ছে।
প্রযুক্তি প্রদর্শন মেলা ১০ থেকে ১২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর