1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রীবাহী চলন্ত বাসের ধাক্কায় বৃহত্তর উথলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নিহত

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৯৩ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের পশু হাসপাতালের সামনে যাত্রীবাহী চলন্ত বাসের ধাক্কায় বৃহত্তর উথলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রহম আলী (৯৫) নিহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ যাত্রীবাহী বাসটি আটক করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

বুধবার (১৪ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে জীবননগর-হাসাদহ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রহম আলী উপজেলার কেডিকে ইউনিয়নের কাশীপুর মাঠ পাড়ার মরহুম এলাহী বক্সের ছেলে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম.জাবীদ হাসান জানান, ঘটনার সময় নিহত রহম আলী বাইসাইকেল চালিয়ে জীবননগর বাজারের দিকে আসছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস (চুয়াডাঙ্গা জ ১১-০০০২) জীবননগর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে হাসাদহের দিকে যাচ্ছিল। ওই বাসের ধাক্কায় তিনি সড়কের ওপর পড়ে গিয়ে নিহত হন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় দাফনের জন্য মরদেহ দিয়ে দেয়া হয়।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর