চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতা মামলার ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) দিনগত রাতে জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নিষিদ্ধ সংগঠন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু (৪৫) ও সহসভাপতি আবু তালেব (৫৮) এবং হাসাদাহ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শুকুর আলী (৫৪)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, জীবননগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জীবননগর থানার নাশকতা মামলা
নং-১৪(১০)২৪ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৩৮৬/৩৭৯/৪২৭/১১৪/৫০৬ পিসি মামলার ৩ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে রবিবার (২০ জুলাই) চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়েছে।