1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গার জয়রামপুরে মাঠ দিবস ও কারিগরি আলোচনা

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে ২০২৪-২০২৫ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জয়রামপুর শেখপাড়ায় রুহুল আমিনের আম বাগানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার এ.এইচ.এম.জাহাঙ্গীর আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন, খালিদ সাইফুল্লাহ, মুকুল হোসেন, হাবিবুর রহমানসহ স্থানীয় কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর