1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার কাশিপুরের অবৈধ রত্না সুপার ড্রিংকস মালিককে ৫০ হাজার টাকা জরিমানা 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার পঠিত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়ার অবৈধ রত্না সুপার ড্রিংকস মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে  ৫০ হাজার টাকা জরিমানা  আরোপ করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান
শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা  পর্যন্ত পরিচালিত তদারকির সময় অবৈধ ড্রিংকস বিক্রি করার কারনে  রত্না সুপার ড্রিংকসের মালিক ইসরাফিল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৭ অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণপূর্বক মানসম্মত ড্রিংকস তৈরী ও বিক্রির নির্দেশনা দেয়া এবং ১৮ কার্টুন (৪৩২০টি) ড্রিংকস ধ্বংস করা হয়। তদারকিতে সার্বিক সহযোগীতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল; শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও একদল পুলিশ সদস্য।নজনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর