1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা :
  • প্রকাশে সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ মোটরসাইকেল আরোহী  দুইজন নিহত হয়েছেন। 
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। কুষ্টিয়ায় চিকিৎসক দেখিয়ে তারা মোটরসাইকেলে চেপে বাড়ী ফিরছিলেন।
নিহতরা হলেন আলমডাঙ্গার বেলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে ডামস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র রিয়াদ হাসান (১২) ও একই উপজেলার ফরিদপুর গ্রামের পলাশ হোসেন (৪০)।
পুলিশ ও পারিবারিক সূত্রে  জানা যায়, বিদ্যালয়ের ছাত্র রিয়াদ হাসান বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিল। কুষ্টিয়ায় চিকিৎসক দেখিয়ে রাতে মোটরসাইকেলে চেপে বাড়ী ফেরার পথে নওদাপাড়ায় একটি ট্রাক তাদের পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই রিয়াদ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পলাশকে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের আল-মদিনা ক্লিনিকে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত সাড়ে ৯টার দিকে মারা যায়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ  মাসুদুর রহমান দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর