
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের পার্টনার প্রোগ্রাম জেষ্ঠ্য মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন।
কৃষি কাজের বিভিন্ন দিক নিয়ে কর্মশালায় আলোচনায় বক্তৃারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সরল কৃষকদের শ্রমের বিনিময়ে বাংলাদেশ কৃষিতে উন্নতি হয়েছে। কিভাবে আধুনিক পদ্ধতিতে কৃষকের কৃষি কাজের উন্নতি করা যায়,ফসলি জমির মাটি কেটে কৃষি জমি কমে যাচ্ছে,তা কিভাবে প্রতিরোধ করা যায় , কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান করে কিভাবে কৃষি জমি সম্প্রসারণ করা যায়, উন্নত বীজের ম্যধমে উন্নত ফসল উৎপাদন করা যায় তা ভেবে কৃষি কাজ অব্যাহত রাখতে হবে।
আধুনিক পদ্ধতিতে কৃষির উৎপাদন বৃদ্ধিসহ কৃষকদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ। এতে বিভিন্ন অঞ্চলের যে ফসল উৎপাদন করা হয়ে থাকে তার সঠিক ব্যবহার হবে। কৃষকরা যেন ভালো ফসল উৎপাদন করতে পারে সে বিষয়ে উদ্বুদ্ধ করা হয় ।
আলমডাঙ্গা উপজেলায় ৪২টি পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) রয়েছে, এতে ২৫ জন করে কৃষক পার্টনার কংগ্রেস সদস্য রয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, এবং
উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন প্রশিক্ষনার্থী।