1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

রিফাত রহমান, চুয়াডাঙ্গা :
  • প্রকাশে সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পঠিত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা  উপজেলা জামায়াতের  বাছাইকৃত অগ্রসর কর্মীদের নিয়ে দিন ব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  হয়েছে । 
শনিবার (১৯ এপ্রিল) সকাল ৬টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলমডাঙ্গা শহরের জিস কমিউনিটি সেন্টারেে টাওয়ারের  তৃতীয়  তলায় এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা  জামাতের আমীর  শফিউল আলম বকুলের  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ  জামায়াতে ইসলামী যশোর- কুষ্টিয়া অঞ্চলের  টিম সদস্য এ. কে. এম. আলী মুহসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আসাদুজ্জামান। আলোচক  ছিলেন জামায়াত মনোনীত  চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী  কুষ্টিয়া  জেলার টিম সদস্য আব্দুস  সাত্তার, মেহেরপুর-১ আসনের  জামায়াত মনোনীত  সংসদ সদস্য প্রার্থী তাজ উদ্দীন খান।
শুরুতেই উদ্বোধনী  বক্তব্য  রাখেন জামায়াতের উপজেলা সহকারী সেক্রেটারী  বিলাল হুসাইন।  এছাড়াও  বক্তব্য  রাখেন জেলা জামায়াতের  কর্মপরিষদ  সদস্য জেলা  জামায়াতের  যুব বিভাগের  সভাপতি  নুর মোহাম্মদ  হুসাইন টিপু, আইন বিষযক সম্পাদক  দারুস সালাম ও সমাজ কল্যাণ সম্পাদক আলতাফ  হোসাইন।  উপস্থাপনা করেন উপজেলা জামায়াতের  সেক্রেটারী মামুন রেজা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর