1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রবি মৌসুমে ৫২৯০ জন কৃষক প্রণোদনা পাচ্ছেন ৫৭ লাখ ১ হাজার ৯৩৫ টাকার বীজ সার

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার পঠিত
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রবি মৌসুমে ৫ হাজার ২৯০ জন কৃষক প্রণোদনা পাচ্ছেন ৫৭ লাখ ১ হাজার ৯৩৫ টাকার বীজ সার। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা চত্বরে কৃষকদের হাতে প্রণোদনার বীজ সার তুলে দিয়ে বিতরণ কাজের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম। 
এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন, এলজিইডি প্রকৌশলী তাওহিদ আহম্মেদ, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সেটেক্টর জামাল উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক প্রমুখ।
কৃষি কর্মকর্তা  কৃষিবিদ রেহানা পারভীন জানান, আলমডাঙ্গা উপজেলায় ২০২৪-২০২৪ অর্থ বছরে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ৪২৫ জন কৃষক ২০ কেজি করে ৮ হাজার ৪০০ কেজি গম বীজ, ২ হাজার ৪০০ জন কৃষক ২ কেজি করে ৪ হাজার ৮০০ কেজি ভুট্টা বীজ, ২ হাজার ১২০ জন কৃষক ১ কেজি করে ২ হাজার ১২০ কেজি সরিষা বীজ, ৩০ জন কৃষক ১ কেজি করে ৩০ কেজি শীতকালীন পেঁয়াজ বীজ, ১০০ জন কৃষক ৫ কেজি করে ৫০০ কেজি মসুর বীজ, ১০০ জন কৃষক ৫ কেজি করে ৫০০ কেজি শীতকালীন মুগ বীজ ও ১২০ জন কৃষক ২ কেজি করে ২৪০ কেজি অড়হড় প্রণোদনা বীজ দেওয়া হয়।
এছাড়া গম উৎপাদনের জন্য একজন কৃষককে ১ বিঘা চাষের জন্য ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ভুট্টা উৎপাদনের জন্য একজন কৃষককে ১ বিঘা চাষের জন্য ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, সরিষা উৎপাদনের জন্য একজন কৃষককে ১ বিঘা চাষের জন্য ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, শীতকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য একজন কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, শীতকালীন মুগ উৎপাদনের জন্য  একজন কৃষককে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, মসুর উৎপাদনের জন্য একজন কৃষককে ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি,  অড়হড় উৎপাদনের জন্য একজন কৃষককে ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়েছে বলে কৃষি কর্মকর্তা জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর