1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় ২৬০টি প্যাথেড্রিন ইনজেকশনসহ এক নারী আটক

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পঠিত
চুয়াডাঙ্গায় ২৬০টি প্যাথেড্রিন ইনজেকশনসহ এক নারীকে আটক করেছে ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি)। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পূর্বপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক লাবনী খাতুন (৩০) একই উপজেলার জয়রামপুর গাতিরপাড়ার লাভলুর মেয়ে। 
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার পর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি)এএসআই তোরগুল হাসান সোহাগ ও আরিফুল ইসলাম এবং মোত্তালেব হোসেন মাদক বিরোধী অভিযান চালিয়ে লাবনী খাতুনকে ২৬০টি প্যাথেড্রিন ইনজেকশনসহ আটক করে।
আটক লাবনী খাতুনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর