1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত
চুয়াডাঙ্গায় ক্রমাগত কমতে শুরু করেছে তাপমাত্রা। উত্তরের হিমেল হাওয়া আর প্রচন্ড শীতে চুয়াডাঙ্গার জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। 
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্ৰি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং  বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)  সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এদিন  ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং  বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায়  চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। চুয়াডাঙ্গায় ধীরে ধীরে তাপমাত্রা কমে যাওয়ার ফলে এ জেলায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। সেই সাথে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করছে।
এর কারনে মানুষের স্বাভাবিক কর্মজীবন ব্যাহত হচ্ছে। শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে বলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশী বিপাকে পড়েছে।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান আরো জানান, এখন থেকে এ জেলায় তাপমাত্রা ক্রমাগত কমতে থাকবে। সেই সাথে বাড়বে শীত এবং চলতি মাসের শেষ এবং জানুয়ারি মাসের প্রথমার্ধে মাঝারি থেকে তীব্র আকারের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর