1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় সমাজসেবার আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১২৯ বার পঠিত
চুয়াডাঙ্গায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে করণীয় নির্ধারণে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ মে) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (দ্বিতীয় ফেইজ)’ প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দীকা সোহেলী রশিদের সভাপতিত্বে ও সহকারী পরিচালক জুবায়ের আহম্মেদের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ও সিভিল সার্জন ডা.হাদী জিয়া উদ্দীন আহমেদ। উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, জেলা সমাজ কল্যাণ কমিটির সদস্য ডা.মার্টিন হীরক চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, তোফাজ্জেল হক, জাকির উদ্দীন মোড়ল, সহকারী সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সাংবাদিক রফিকুল ইসলাম এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
সেমিনারের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, প্রান্তিক জনগোষ্ঠী বলতে আমরা সেই মানুষদের বুঝি, যারা সমাজের একেবারে নিচের স্তরে অবস্থান করে। যেকোনো মুহূর্তে তারা অর্থনৈতিক ও সামাজিকভাবে ছিঁটকে পড়তে পারে। কামার, কুমার, মুচি, নাপিতসহ এসব পেশাজীবীদের দিকে তাকালে আমরা বুঝতে পারি, তারা কীভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। অথচ এই মানুষগুলোরই শ্রম ও কারিগরি দক্ষতা আমাদের অর্থনীতিকে নীরবে এগিয়ে নিচ্ছে।
তিনি আরও বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে ফেলে। তাই সরকার এসব জনগোষ্ঠীর উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। চুয়াডাঙ্গা জেলায় প্রান্তিক জনগণের উন্নয়নে কী ধরনের সমন্বিত পদক্ষেপ নেয়া যায় তা আজকের সেমিনারে উঠে আসবে বলে আমি আশা করি। সবার পরামর্শ ও মতামতের ভিত্তিতে একটি সুসংহত পরিকল্পনা তৈরি করে বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে হবে।
সেমিনারে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে প্রান্তিক পেশাজীবীদের সমস্যা, চাহিদা ও উন্নয়নের সম্ভাবনা তুলে ধরেন। তারা এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ, উদ্যোক্তা সহায়তা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কার্যকর উদ্যোগ বাস্তবায়নের দাবী জানান। সেমিনারে প্রাপ্ত সুপারিশসমূহ সংকলন করে ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানান আয়োজকরা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর