1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় সফল উদ্যোক্তা সন্মাননা ও নগদ টাকা প্রদান

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৬৫০ বার পঠিত
চুয়াডাঙ্গায় সফল উদ্যোক্তা সন্মাননা ও নগদ টাকা প্রদান করা হয়। রবিবার (১৪ জুলাই) সকাল ১০টায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটা গ্রামে গো-গ্রীন সেন্টার মিলনায়তনে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এবং ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কারুজ্জামান যুদ্ধর সঞ্চালনায় অনুষ্ঠিত সফল উদ্যোক্তা সন্মাননা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা। অনুষ্ঠানের ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন। ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুস শুকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.নিলীমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার,অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস,চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির,ফাউন্ডেশনের উপ-পরিচালক কিতাব আলী ও সমন্বয়কারী আব্দুস সালাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা উপকারভোগী কৃষি ইউনিটের উদ্যোক্তা হাউলী গ্রামের রমজান আলীকে বারোমাসী সজনে চাষ  ও বিষ্ণুপুর গ্রামের উদ্যোক্তা ইন্তাদুল হককে নিরাপদ সব্জি উৎপাদন, মৎস্য ইউনিটের উদ্যোক্তা বয়রা গ্রামের মাহবুবুর রহমানকে মাছের পোনা চাষে উদ্যোক্তা তৈরী ও পাকৃষ্ণপুর গ্রামের উদ্যোক্তা সাধন হালদারকে আধা নিবিড় পদ্ধতিতে কার্প ফ্যাটেনিং, প্রাণীসম্পদ ইউনিটের উজলপুর গ্রামের উদ্যোক্তা জাহানারা খাতুনকে নিবিড় পদ্ধতিতে খাসী ছাগল মোটাতাজাকরণ ও নাস্তিপুর গ্রামের উদ্যোক্তা সুমাইয়া খাতুনকে অধিক উৎপাদনশীল জাতের ভেঁড়া পালনের জন্য সফল উদ্যোক্তা সন্মাননা ও নগদ টাকা প্রদান করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর